এশিয়া কাপের স্কোয়াড ঘোষণায় তুমুল উত্তেজনা! সাব্বিরকে নিয়েই লিপুর মাস্টারপ্লান
এশিয়া কাপকে সামনে রেখে ভারত ও পাকিস্তান ইতিমধ্যেই তাদের দল ঘোষণা করেছে। এবার সবার নজর বাংলাদেশের দিকে।
টাইগারদের স্কোয়াড ঘোষণা হতে পারে কাল-পরশুই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা আজ বৈঠকে বসছেন, আর বিসিবি সভাপতির চূড়ান্ত অনুমোদন পেলেই প্রকাশ করা হবে বাংলাদেশের দল। জানা গেছে, সর্বোচ্চ ২২ আগস্টের মধ্যেই ঘোষণা হয়ে যাবে চূড়ান্ত স্কোয়াড।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মজার ছলেই বলেছেন, “আমরা তো র্যাঙ্কিংয়ের নিচে, তাই দলে ঘোষণা দেবও পরে!” তার এমন মন্তব্যে ক্রিকেটপাড়ায় বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। তবে ভেতরের খবর হলো—এবারের দলে বড় কোনো চমক থাকছে না। শেষ কয়েক সিরিজে যারা ছিলেন, তারাই মূলত থাকবেন আসন্ন এশিয়া কাপে।
বাংলাদেশ দলের জন্য নেদারল্যান্ডস সিরিজ ছিল কেবল ঝালিয়ে নেওয়ার মঞ্চ। আসল প্রস্তুতি এবং মূল লড়াই শুরু হবে এশিয়া কাপে। তাই এই স্কোয়াড নিয়েই টাইগাররা নামবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। ক্রিকেটপ্রেমীদের কৌতূহল—কাদের নাম জায়গা করে নিচ্ছে দলে, আর কে বাদ পড়ছেন শেষ মুহূর্তে?

Post a Comment