ক্রিকেট বোর্ডে অস্থিরতা-কোচসহ ৬০ জনের বেতন বন্ধ করল বিসিবি!
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হঠাৎ করে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া বিসিবির চুক্তিভিত্তিকভাবে যুক্ত ৬০ জন কর্মচারীর বেতন দেওয়া বন্ধ করেছে।
এদের মধ্যে কয়েকজন কোচও রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বোর্ডের ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। এক পরিচালক মন্তব্য করতে রাজি না হলেও জানা গেছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পরই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। নতুন মানবসম্পদ (HR) নীতিমালার আগে পর্যন্ত একাংশ বেতন দিতে অনিচ্ছুক।
হঠাৎ কেন এভাবে আচমকা এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

Post a Comment