ভারতের বিরুদ্ধে আবারও আগ্রাসী মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন—
“ক্রিকেটে হোক বা যুদ্ধে, ভারতকে আমরা গুনায়ই ধরি না। ওদের তো উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার।”
এই বক্তব্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। কেউ বলছেন, আফ্রিদি নিজের গৌরব হারিয়ে এখন শুধু বিতর্কের মাধ্যমে আলোচনায় আসতে চান।
আফ্রিদি আগেও একাধিকবার কাশ্মীর, ভারত ও প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এই বক্তব্য আবারো উত্তপ্ত করে তুলেছে ভারত-পাকিস্তান ক্রিকেট রাজনৈতিক উত্তাপ।

Post a Comment