বিশ্ব ক্রিকেটের সেরা তরুণ খেলোয়াড়দের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের নাহিদ রানা এবং রিশাদ হোসেন। ক্রীড়া জগতের বিখ্যাত ম্যাগাজিন উইজডেন এই ঘোষণা দিয়েছে। ব্রিটিশ এই ক্রীড়া প্রকাশনীর চোখে বর্তমান সময়ের সেরা ৪০ তরুণ ক্রিকেটারদের মধ্যে সেরা ২০ এ আছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। এছাড়া রিশাদ অবস্থান করছেন ২২ নম্বরে।
উইজডেন ক্রিকেট মান্থলির জুলাইর সংখ্যায় বিশ্বের সেরা ৪০ জন তরুণ পুরুষ ক্রিকেটারের যে তালিকা প্রকাশ করেছিল, সেখানেই জায়গা পেয়েছেন এই দুই তরুণ বাংলাদেশি ক্রিকেটার। ব্রিটিশ ভিত্তিক এই ক্রীড়া প্রকাশনী ২৩ বছর বা এর কমবয়সী সব ক্রিকেটারদের নিয়ে এই তালিকা প্রকাশ করেছে। সেখানেই সেরাদের এই ক্লাবে জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি উদীয়মান ক্রিকেটার।
উইজডেনের ২৩ বছর বা এর কমবয়সী সেরা ৪০ এর এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের তরুণ ওপেনার ইয়াসভী জাইসওয়াল। এছাড়া সেরা দশের ৮ নম্বরে আছেন ভারতের আরেক ক্রিকেটার সাই সুদর্শন। তাছাড়া আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার দুইজন করে তরুণ ক্রিকেটার রয়েছেন সেরা দশের এই তালিকায়। বাকি চারজন এসেছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং ইংল্যান্ড থেকে।

Post a Comment