তোমরা ফুটবল খেলো, ভলিবল খেলো, শুধু ক্রিকেটে ভ''য় পাও! আফ্রিদিকে দেখেই পা'লা'লো ভারত!



ভারতীয় ক্রিকেটারদের আচরণে চরম বিরক্ত শাহীদ আফ্রিদি। ওয়ান চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় আসরে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের বিপক্ষে ম্যাচ বয়কট করে ভারতীয় ক্রিকেটাররা, যার মূল কারণ হিসেবে তারা দেখায়—শাহীদ আফ্রিদির উপস্থিতি।



ধাওয়ান, হরভজন সিংদের মতো ক্রিকেটাররা বলে দেন, আফ্রিদি থাকলে তারা খেলবেন না। এমন হঠাৎ সিদ্ধান্তে অবাক আফ্রিদি বলেন, “আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। ভারত যদি খেলতে না চায়, তাহলে আগেই জানাতে পারতো। তারা তো ম্যাচের প্রস্তুতিও নিয়েছিল, তাহলে একদিন আগে কেন এমন সিদ্ধান্ত?”



আফ্রিদি আরও বলেন, “আমি তো এমনকি বলেছি মাঠেও যাবো না, তবুও ম্যাচ খেলুক তারা। কিন্তু তারা ‘ইগো’ দেখিয়ে ক্রিকেটকেই অপমান করলো। প্রতিপক্ষ দলে কে খেলবে না খেলবে সেটা তাদের বিষয়, তাতে ভারত নাক গলাবে কেন? ‘ইগো’ দেখানোর আগে নিজেদের দিকে তাকাও।”

পুরো ঘটনায় আফ্রিদি যে ভারতীয় দলের এই দম্ভোক্তিতে অত্যন্ত বিরক্ত, তা স্পষ্ট।

Post a Comment

Previous Post Next Post