মাইলস্টোন ট্রাজিডিকে ঘিরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন ঘোষণা বিসিবির!

 



মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার ব্যাপারে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ জুলাই দুপুর আনুমানিক ১২টার আশেপাশে একটি প্রশিক্ষণ বিমান স্কুলের একটি ক্লাসরুমে বিধ্বস্ত হয়। যার ফলে অনেক হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।




প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান দুর্ঘটনার ব্যাপারে শোক প্রকাশ করেছে বিসিবি। ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা’র মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি বিসিবির গভীর সমবেদনা। এই ভয়াবহ ঘটনার শিকার সকলের প্রতি আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা রইলো।’




গভীরভাবে শো'কাহ'ত বিসিবি ! আগামী কাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কালো ব্যা'জ পরবেন ক্রিকেটাররা।

Post a Comment

Previous Post Next Post