আফগানিস্তানে ক্রিকেটকে ব্যবহার করে সমাজকে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা!
গতকাল কাবুল স্টেডিয়ামে চলছিল একটি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। ম্যাচ চলাকালীনই হঠাৎ স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে আফগান সরকারের গুরুত্বপূর্ণ এক বার্তা—যা সমাজে সচেতনতা ছড়াতে এক নতুন উদাহরণ!
বার্তাটি ছিল,বিয়ের জন্য একজন নারীর সম্মতি অপরিহার্য। কোনোভাবেই তার ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না।
ক্রিকেটের মাধ্যমে এমন সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে।

Post a Comment