শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হার—আর সেটাই যেন বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য রীতিমতো হজম করা কঠিন এক আঘাত।
ম্যাচের পরপরই ভারতীয় কিছু ক্রিকেট সমর্থক এবং পেজে উপচে পড়ে কটাক্ষের বন্যা!
“বাংলাদেশ তো শিখেই না!”
“শ্রীলঙ্কার কাছে এমন ধরা খাবে, ভারতের সামনে টিকবে কীভাবে!”
“ওরা তো সব সময় আমাদের ভয় পায়!”
এসব কথায় থেমে থাকেনি বাংলাদেশি নেটিজেনরাও!
জবাব দিতে নেমে গেছে পুরো নেটপাড়া।
রীতিমতো কমেন্টে, পোস্টে, মিমে ভারতীয়দের কটাক্ষের জবাব দিচ্ছে টাইগার ভক্তরা।
“আমরা বারবার হারলেও আবার লড়ি!”
“আমরা কাউকে ভয় পাই না, মাঠে জবাব দেব!”
“নিজেদের আম্পায়ার লাগিয়ে খেলা জেতানো বন্ধ করো!”
বাংলাদেশ ক্রিকেটে এমন হার নতুন কিছু নয়—তবে এমন হারে যে সমালোচনা আর বিদ্রুপ শুরু হয়, সেটাও নতুন নয়!
অনেকেই বলছেন—সমর্থকদের দায়িত্ব এখন খেলোয়াড়দের পাশে থাকা।
কারণ এই দলকেই আবার ঘুরে দাঁড়াতে হবে।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন—
“সমালোচনা হবে, কিন্তু এটাই দলের জন্য নতুন জেদ জাগানোর সময়।”
“শ্রীলঙ্কার কাছে হার নিয়ে শিখতে হবে। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ, র্যাঙ্কিং ঠিক রাখতে হবে।”

Post a Comment