ভুল সময়ে ভুলভাবে উইকেট দিয়ে আসা। এই একটা কারণে মুশফিক ট্রোলের শিকার হয়েছেন বহুবার। মুশফিক কিংবা রিয়াদ দুজনের কথা আসলেই আসে সেই স্মৃতি। ভারতের বিপক্ষে তিন বলে দুই রান করতে পারেননি দুই ব্যাটার। তবে গতকাল থেকেই নতুন করে আলোচনায় মুশফিক রিয়াদ। কারণটা নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের একটা বক্তব্য থেকে। এই দুজন তার কাছে আগে আন্তর্জাতিক কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার থেকে ট্রলি বেশি হয়েছে। ঘুরে ফিরে এসেছে সেই তিন বলে দুই রানের স্মৃতি। মুশফিকুর রহিমের পরিশ্রমের গল্পটা সবার জানা। ট্রোল করার আগে একবার ভাবুন। ভালোভাবে বুঝুন। মুশফিক কোচ হলে কি হতে পারে? মুশফিকের ডেডিকেশন কতটা? বাংলাদেশ দলের ম্যাচ সিনারিও তার আগে অনুশীলনে মুশফিক তার পাশেই করছেন মাহিদুল ইসলাম অংকনও হয়তো শিখছেনও ক্যারিয়ারের এই পরন্ত বেলায় এসেও মুশফিকের শেখায় শেখানোয় কোনটাতেই অনিচ্ছা নাই একজন কোচের বোধহয় সবচাইতে বড় গুণ এটাই শুনতে পারেন আমিনুল ইসলাম বুলবুলের গতকালের বক্তব্যটাই একটা খেলোয়াড় অটোমেটিক্যালি ভালো
এডমিনিস্ট্রেটর হয় না বা একটা খেলোয়াড় ভালো কোচ স্ট্রেটওয়ে হয় না সেই ব্যবস্থাগুলো করব সেই লক্ষ্যে আমি বলতে চাই এটা আমার বলা উচিত কিনা জানিনা আমার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যোগাযোগ করেছে আমি আইসিএস যখন এসএস এই বিসিবিতে জয়েন করিনি তার আগেই তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। মুশফিক কেমন কোচ হবেন কেমন হবে তার পরিকল্পনা সেটা তিনি কোচিং শুরু করার পর সাফল্য ব্যর্থতার দাড়িপাল্লায় হিসেব করা যাবে। তবে স্বস্তির জায়গা এটা দেশের নামকরা দুজন ক্রিকেটার। বলা হয় পাঁচ ক্রিকেটারের দুজন পঞ্চ পান্ডবের অংশ। তারা বিসিবিতে আসতে
চাননি, বড় চেয়ারে বসতে চাননি, থাকতে চেয়েছেন মাঠে ক্রিকেটারদের সাথে। মুশফিকের ব্যক্তিগত অর্জন অনেক আছে রিয়াদেরও। তবে দলীয় সাফল্য আন্তর্জাতিক ট্রফির শোকেসটা শূন্য। ক্রিকেটার থেকে কোচ। আসলেই যদি তারা সেই দলে নাম লেখান তবে কে জানে এই অভাবটা পূরণ হবে হয়তো তাদেরই হাত ধরে। এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দুনিয়ার সেরা সেরা কোচদের সাথে কাজ করেছেন। তাদের অভিজ্ঞতার ভান্ডারটাও তো কম না।

Post a Comment