ভা'র'ত করলে ভুল নয়, বাংলাদেশ করলে শা'স্তি!” — আইসিসির ডা'ব'ল স্ট্যা'ন্ডা'র্ড নিয়ে তো'ল'পা'ড়!

 

লিডস টেস্টের প্রথম দিনে যা করেছেন, তাতে যারপরনাই খুশি হওয়ার কথা শুবমান গিলের। হয়েছেনও নিশ্চয়। তবে সেই খুশিতে ছেদ পড়তে পারে আইসিসির শাস্তিতে। টেস্টে ড্রেস কোড মানেননি ভারতের অধিনায়ক। তাতেই বিতর্ক।


সাদা পোশাকের ক্রিকেটে খেলোয়াড়দের ড্রেসে কালো কিছু পরা নিষিদ্ধ। আইসিসির ড্রেস কোডের ১৯.৪৫ নম্বর ধারায় বলা হয়েছে, একজন খেলোয়াড় চাইলে সাদার বদলে ক্রিম বা হাল্কা ধূসর রংয়ের মোজা পরতে পারেন। কিন্তু কালো বা অন্য রঙের নয়। শুবমন সেটিই মানেননি।


ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনে দাপট দেখানো ভারতের অধিনায়ক কালো মোজা পড়ে নেমেছিলেন খেলতে। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে ম্যাচ রেফারিদের। আইসিসির নিয়ম ভাঙায় ভারতের অধিনায়ক শাস্তি শুনবেন নাকি পার পেয়ে যাবেন—তা নির্ভর করছে রেফারি রিচি রিচার্ডসনের ওপর।


আইসিসির এই নিয়ম ভাঙাদের তালিকায় অবশ্য শুবমান প্রথম নয়। তার আগে ভারতীয় হিসেবে শাস্তি গুনেছিলেন কেএল রাহুল। এছাড়া ক্রিস গেইল, ইমাম উল হক, জো রুটদেরও নিয়ম ভাঙার খেসারত দিতে হয়েছিল।


ইংলিশদের বিপক্ষে দাপট দেখানো দিনেও গিল শাস্তি শুনবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। যদি শোনেন তবে ভারতের অধিনায়কের ম্যাচ ফি’র ১০ কিংবা ২০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।


লিডসে শাস্তি শুনলেও স্বস্তিতে আছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক। ইতিহাস গড়েছেন। নেতৃত্বে অভিষেক হওয়া টেস্টে হাঁকিয়েছেন সেঞ্চুরি। প্রথম দিন শেষে অপরাজিত আছেন ১২৭ রানে। তার ডেপুটি ঋষভ পান্ত ব্যাট করছেন ৬৫ রানে। এরআগে যশস্বী জয়সওয়ালের (১০১) সেঞ্চুরি আর রাহুলের (৪২) ব্যাটে ভালো শুরু পায় ভারত। যার ধারাবাহিকতা ধরে রেখেছেন নেতৃত্বে নতুন যুগ শুরু করা ভারতের দুই অধিনায়ক—গিল ও ঋষভ। 


প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৩৫৯ রান তুলেছে ভারত। রান তুলেছে ওভারপ্রতি ৪.২২ করে। নাকানিচুবানি খাওয়ার দিনে ইংলিশদের মাঝে বেন স্টোকসই (২ উইকেট) এখন পর্যন্ত যা সফল।

Post a Comment

Previous Post Next Post