বাংলাদেশের প্রতিভাবান লেগ স্পিনার রিশাদ হোসেন এবার হয়তো খেলেই ফেলবেন বিগ ব্যাশ লিগ (BBL)-এ! সূত্র জানায়, হোবার্ট হ্যারিকেন্স তাকে রিটেইন করার পরিকল্পনায় আছে। গত আসরে দলবদলের তালিকায় রিশাদের নাম ছিল, কিন্তু বিসিবির ছাড়পত্র না পাওয়ায় মাঠে নামা হয়নি এই উদীয়মান টাইগারের।
তবে আশার কথা—চলতি বছরের আসরে রিশাদ পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পেতে পারেন।
গত আসরে মাঠে না নামলেও, রিশাদের দল হোবার্ট হ্যারিকেন্স হয় চ্যাম্পিয়ন! এবার দলটির লক্ষ্য রিশাদকে খেলিয়ে স্পিন অ্যাটাকে বৈচিত্র্য আনা।
রিশাদের রিটেইন প্রসঙ্গে হ্যারিকেন্স একাধিক কোচিং স্টাফ ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের মতে, “রিশাদের বোলিং অ্যাকশন, গুগলি আর লাইন-লেংথ যথেষ্ট বিপজ্জনক।”
যদি এবার মাঠে নামেন রিশাদ—
তিনিই হবেন একমাত্র বাংলাদেশি স্পিনার যিনি BBL খেলবেন।
টাইগারদের তরুণ প্রতিভা হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে নজর কাড়ার বড় সুযোগ পাবেন।
এখন দেখার পালা, বিসিবি ছাড়পত্র দেয় কি না!

Post a Comment