এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর নাটকীয়তার মিশেল। এবারের ম্যাচেও সেই চিত্র দেখা গেল যখন পাকিস্তানের হারিস রউফ ও ভারতের অভিষেক শর্মার মধ্যে হঠাৎ করেই তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। মাঠের সেই দ্ব*ন্দ্ব যেন মুহূর্তেই মারামারিতে রূপ নিতে যাচ্ছিল।
ঠিক তখনই দৌড়ে এসে পরিস্থিতি সামাল দেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। দ্রুত দুই খেলোয়াড়কে আলাদা করে দেন তিনি। আম্পায়ারের হস্তক্ষেপে বড় কোনো সংঘর্ষ এড়ানো সম্ভব হয়, আর খেলা আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে।
মাঠে এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। ক্রিকেটপ্রেমীরা বলছেন, “গাজী সোহেল না থাকলে হয়তো বড় ঝামেলাই বাঁধত। বাংলাদেশি আম্পায়ারের ঠাণ্ডা মাথার সিদ্ধান্তই বাঁচালো ম্যাচ।”
ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ সবসময়ই বাড়তি আবেগের জায়গা তৈরি করে। আর সেই আবেগই মাঝে মাঝে এমন পরিস্থিতির জন্ম দেয়। তবে বাংলাদেশি আম্পায়ারের দৃঢ় অবস্থান এবার যেন পুরো বিশ্বকে দেখিয়ে দিল—বাংলাদেশ শুধু খেলোয়াড় নয়, আম্পায়ার দিয়েও বড় মঞ্চে নাম কুড়োচ্ছে।
এক কথায়, হারিস-অভিষেকের দ্ব*ন্দ্ব থামিয়ে নায়ক হয়ে গেলেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল।

Post a Comment