বাংলাদেশকে ‘অনার’ দিলেন ম্যাথিউস, ভারতীয়রা এই স্পোর্টসম্যানশিপ শিখবে কবে?

 


ম্যাচের পঞ্চম দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৬ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৯৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। চা বিরতির আগে লঙ্কানদের ২ উইকেট তুলে নেয় টাইগাররা। পরে আরও ২ উইকেটও তুলেছে। কিন্তু ম্যাচটা শেষমেশ জেতা হয়নি বাংলাদেশের। ৪ উইকেট হারিয়ে ৭২ রান তোলে শ্রীলঙ্কা, এরপরই ড্র হয় ম্যাচ। 


 ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউস বাংলাদেশকে প্রাপ্য সম্মান দিয়েছেন। সংবাদ সম্মেলনে ম্যাথিউস বলেন, ‘প্রথমত, আমি মনে করি, বাংলাদেশ ভালো করেছে, বিশেষ করে প্রথম ইনিংসে। শুরুতে ৩ উইকেট হারানোর পর তারা দুর্দান্ত ব্যাট করেছে, আমাদের চাপের মধ্যে ফেলে দিয়েছিল। যখন তারা প্রথম ইনিংসে ৪০০ রান করে ফেলেছে, আমি ভেবেছি প্রথম ইনিংসে ৪০০ রান করলে ম্যাচে সেই দলকে হারানো সত্যিই কঠিন হয়ে যায়। তাই আমাদেরও প্রথম ইনিংসে ভালো ব্যাট করতে হয়েছে, যেটা আমরা করেছি বলেই মনে হয়। পাথুম দুর্দান্ত ব্যাট করেছে। পাথুম (নিসাঙ্কা) ছিল ক্লাস। বাকিরা পাথুমকে অনুসরণ করতে পারেনি। তবে আমরা লড়াই চালিয়ে গেছি এবং লিডটা কমাতে পেরেছিলাম।’


ম্যাথিউস আরও বলেন, ‘দ্বিতীয় ইনিংসে শান্ত দারুণ ব্যাট করেছে। আসলে এটা বোলারদের জন্য কঠিন উইকেট ছিল। মাঝে মাঝে একটু টার্ন করছিল, কিন্তু বোলারদের জন্য তেমন কিছু ছিল না। আমাদের পেসাররা প্রথম ইনিংসে চমৎকার করেছে। ম্যাচজুড়ে বোলারদের কঠোর পরিশ্রম করতে হয়েছে কারণ এটা সহজ উইকেট ছিল না। টার্ন হচ্ছিল না। আমরা খেলায় টিকে থেকেছি। যদি আমরা গতকাল ওদের প্রথম ইনিংসে দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারতাম, তাহলে হয়তো জয়ের জন্য যেতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা করতে পারিনি।’



দুই টেস্টের সিরিজে ০-০ সমতা। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২৫ জুন, কলম্বোতে।


Post a Comment

Previous Post Next Post