তাসকিন আহমেদের সুদিন চলছে। একের পর এক সুখবর পাচ্ছেন। সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ‘এ+’ক্যাটাগরিতে। এবার আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছ থেকেও প্রস্তাব পেয়েছেন।
টুর্নামেন্ট শুরুর আগেই লক্ষ্ণৌয়ের তিন-চারজন ভারতীয় পেসার চোট নিয়ে ধুঁকছেন। এর মধ্যে মায়াঙ্ক যাদব তো অর্ধেক মৌসুম মিস করতে পারেন। এছাড়া মহসিন খান, আকাশ দীপ এবং আভেশ খানরাও পুরোপুরি ফিট নন। এদিকে তাসকিনও ফিট নন।
ইনজুরিতে ভুগছেন। তাই তাকে ফের ডাকা হলেও আইপিএলে খেলা হবে না। এক সূত্র থেকে জানা তাসকিন আইপিএল খেলতে পারেন। যদি সে ইনজুরিতে না থাকে। তাসকিন বর্তমানে ইংল্যান্ডে আছেন।

Post a Comment