পিএসএলে নাহিদ রানাকে কেন দেখা যাচ্ছে না? আসল কারণ জানুন!

 



পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন নাহিদ রানা। তবে এখনো মাঠে নামার সুযোগ পাননি টাইগার এ পেসার। বেঞ্চ গরম করে আর অনুশীলন করে সময় কাটছে তার।


তবে নাহিদের একাদশে সুযোগ না পাওয়ার পেছনে রয়েছে যথেষ্ট কারণ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে খেলার কারণে দেরিতে পিএসএলে যোগ দিয়েছেন তিনি। মিস করেছেন প্রথম পাঁচ ম্যাচ। যার কারণে বাধ্য হয়ে নাহিদের বিকল্প হিসেবে লুক উডকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। আর সুযোগ পেয়েই সেটা কজে লাগিয়েছেন উড। ৬ ম্যাচ খেলে শিকার করেছেন ৯ উইকেট। সেই সাথে নতুন বলে বল করেও ওভারপ্রতি সাতের নিচে রান দিয়েছেন। 


যার কারণে একাদশে সুযোগ পাচ্ছেন না নাহিদ। সেটা স্বীকার করে নিয়েছেন পেশোয়ারের কোচ সৈয়দ মুশতাক আহমেদ। যিনি আবার বাংলাদেশের স্পিন বোলিং কোচ।


বাংলাদেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুশতাক বলেন, 'আমার মনে হয় লুক উড একটা বড় কারণ নাহিদের না খেলার পেছনে। আপনি চাইবেন না যে ভালো খেলছে, তাকে বসিয়ে দিতে। লুক উড, জোসেফ, আলি রাজা সবাই বেশ ভালো বল করছে। তাই আমরা আসলে দলের কম্বিনেশনের দিকেই তাকিয়ে আছি। নাহিদ রানা অপেক্ষা করছে, সে পুরোপুরি প্রস্তুত হয়েই আছে। সুযোগ পেলেই সেরাটা দেখাবে ইনশাআল্লাহ।'


নাহিদের একাদশে সুযোগ না পাওয়ার পেছনে রয়েছে অন্য আরেকটি কারণ। পেশোয়ারের আরেক বিদেশি পেসার আলজারি জোসেফ দারুণ বোলিং করছেন। তবে মুশতাকের বিশ্বাস, দ্রুত একাদশে সুযোগ পেতে পারেন নাহিদ। 


Post a Comment

Previous Post Next Post