জাদেজা সাবধান! মিরাজ আসছে ইতিহাস লিখতে!

 



নিজেকে সেরার কাতারে নিয়ে বাংলাদেশের নাম উঁচুতে লিখিয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে তিনি বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা ধরে রেখেছিলেন। মাঠে অনিয়মিত হওয়ার আগেই এই তকমা ছুটে গেছে। তবে নতুন করে আবার বাংলাদেশের নাম তুলে ধরার দায়িত্ব নিয়েছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। খুলনার এই ক্রিকেটারের হাত ধরে সেই সম্ভাবনা ইতিমধ্যে উঁকি দিচ্ছে। 


গতকাল খেলোয়াড়দের র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে টেস্ট অলরাউন্ডারের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। তার ওপর রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। এবার জাদেজাকে টপকাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বসেরা হিসেবে মিরাজের নাম লেখা হবে, যা বাংলাদেশের জন্য গৌরবের। 


বর্তমানে মিরাজের রেটিং পয়েন্ট ৩২৭। এর আগে তার সর্বোচ্চ ছিল ২৯৫। এক নম্বরে থাকা জাদেজার পয়েন্ট ৪০০। এই তালিকার সেরা পাঁচে এখনো রয়েছেন সাকিব। ২৫৩ পয়েন্ট নিয়ে সাবেক এই অধিনায়কের অবস্থান পাঁচে। এক সময় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব। কালের বর্তমানে সেটি এখন শুধুই অতীত। 




এ দিকে টেস্টের পাশাপাশি ওয়ানডে র‍্যাংকিংয়েও শীর্ষে ওঠার সুযোগ রয়েছে মিরাজের সামনে। ২৯৬ পয়েন্ট নিয়ে ওয়ানডে সেরা অলরাউন্ডার হিসেবে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। আর ২৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন মিরাজ।


Post a Comment

Previous Post Next Post