রাশিদ খানের চরম লজ্জা! বিবর্ণ রাশিদ খান!

 



রাশিদ খান মানেই রহস্য স্পিন, ব্যাটারের পড়তে না পারার চ্যালেঞ্জ। অথচ চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের এই স্পিনারকে চেনা রুপে খুঁজে পাওয়া যাচ্ছে না। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়েতো একটা লজ্জার রেকর্ডেও নাম লিখিয়ে ফেলেছেন।


আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ডে শীর্ষে উঠে গেলেন রাশিদ। যৌথভাবে এই আফগান স্পিনারের সঙ্গী মোহাম্মদ সিরাজ। যিনি এবারের আসরে তার গুজরাট টাইটান্সের সতীর্থ।


আজ ৪ ওভারে ৪২ রান খরচায় ১ উইকেট নিয়েছেন। যেখানে হজম করেছেন ৩ ছক্কা। সব মিলিয়ে এই আসরে ৩১ ছক্কা হজম করেছেন রাশিদ।


আইপিএলের এক আসরে কোনো বিদেশি বোলারের এটাই সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ড। দল প্লে অফে ওঠায় নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও থাকছে এই লেগ স্পিনারের।


সব মিলিয়েও আর মাত্র একজন বোলার এক আসরে এতো ছক্কা হজম করেছেন। ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরের মোহাম্মদ সিরাজকে ৩১ ছক্কা হাঁকায় ব্যাটাররা।


এদিকে এবারের আসরে এমনিতেই বিবর্ণ রাশিদ খান। ১৪ ম্যাচে তার নামের পাশে উইকেট মাত্র ৯ টি। বোলিং গড় ৫১, ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৪৭ করে।


Post a Comment

Previous Post Next Post