বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে মোস্তাফিজুর রহমানের চোটে পড়ার ঘটনা নতুন নয়। এবার আইপিএল খেলতে গিয়ে আবারও চোটে পড়েছেন মোস্তাফিজ। এ কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না এই পেসার।
পাকিস্তান সফরের দল থেকে মোস্তাফিজের ছিটকে পড়ার বিষয়টি কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে বিসিবি। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। ১৬ টেস্ট ও ২ ওয়ানডে খেলা খালেদের এখনো আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হয়নি।
গত রাতে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মোস্তাফিজ। স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে, তাঁর আঙুলে চিড় ধরেছে। ফলে তাঁকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
বিস্তারিত আসছে...

Post a Comment