রোহিত শর্মাকে আউট করায় মুস্তাফিজের ওপর উ''গ্র ভারতীয়দের হা''ম'''লা

 




রোহিত শর্মাকে আউট করে ওয়াংখেড়ের গ্যালারিকে চুপ করিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে রোহিত ভক্তরা বিষয়টি মেনে নিতে পারেননি। ভারতের সমর্থকদের উগ্র আচরণের শিকার হতে হলো কাটার মাস্টারকে।


রোহিতকে আউট করায় মুস্তাফিজের ইনস্টাগ্রাম একাউন্টে হামলে পড়েছেন রোহিতের সমর্থকরা। নানাভাবে মুস্তাফিজকে কটাক্ষ করার পাশাপাশি কারও কারও অদ্ভুত আহ্বান- ফিজ যেন রোহিতের কাছে ক্ষমা চান!


কোহলি-রোহিতের মতো ভারতের বড় তারকাদের আউট করলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখিই হতে হয় বোলারদের। ব্যতিক্রম হলো না মুস্তাফিজের ক্ষেত্রেও।




২১ মে আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে ব্যাট করতে নেমে যে স্বপ্নের মতো শুরুর স্বপ্ন দেখছিল মুম্বাই, তা ভেস্তে যায় মুস্তাফিজের কারণে। ইনিংসের ৩য় ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন মুস্তাফিজ। এসেই সাজঘরে ফেরান মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় সুপারস্টার রোহিত শর্মাকে। মুস্তাফিজের বিরুদ্ধে নিজের প্রথম বলেই রোহিত তালুবন্দী হন অভিষেক পোরেলের হাতে। ৫ বলে ৫ রান করে ফেরেন সাজঘরে।




তবে এতে ফুঁসে ওঠেন রোহিতের উগ্র সমর্থকরা। তারা মুস্তাফিজের ইনস্টাগ্রাম একাউন্ট খুঁজে বের করে সেখানে আপত্তিকর নানা মন্তব্যের পসরা সাজিয়ে বসেছেন। তাদের চাওয়া অদ্ভুত। রোহিতকে আউট করা যাবে না। আউট করলে তার কাছে ক্ষমা চাইতে হবে!


এর আগে আইপিএলে দল পাওয়ার কারণেও ভারতীয়দের রোষানলে পড়তে হয় মুস্তাফিজকে। তাকে কেনায় বয়কটের ডাক দেওয়া হয় দিল্লী ক্যাপিটালসকেও। যদিও সময়ের সাথে দিল্লীর সমর্থকরা বুঝতে পারছেন, মুস্তাফিজ তাদের জন্য কত বড় আর কত গুরুত্বপূর্ণ সাইনিং।

Post a Comment

Previous Post Next Post