বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা, দেখে নিন সূচি

 



দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। স্বাগতিকদের বিপক্ষে সাদা বলের সিরিজে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। 


সূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা দল আগামী ২ মে বাংলাদেশের মাটিতে পা রাখবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে কক্সবাজারে। 


আগামী ৬ মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর যথাক্রমে ৮ ও ১১ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।


দুই দিন বিরতি দিয়ে ১৪ মে থেকে কক্সবাজার অ্যাকাডেমি মাঠে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর একই মাঠে ১৬ ও ১৮ মে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সকাল ১০ টায় ও দুপুর দেড়টায় শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ৷ 


দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বাংলাদেশ সফরের সূচি :


৬ মে, প্রথম ওয়ানডে

৮ মে, দ্বিতীয় ওয়ানডে

১১ মে, তৃতীয় ওয়ানডে


১৪ মে, প্রথম টি-টোয়েন্টি

১৬ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি

১৮ মে, তৃতীয় টি-টোয়েন্টি 


Post a Comment

Previous Post Next Post