নাহিদের বদলি বিদেশি বোলার আজ ৪ ওভারে কত রান দিলেন

 



ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেও পুরোদমে বোলিং অনুশীলন করেছেন। সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে পেশোয়ার জালমি।


তা দেখে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো ভেবেছিলেন আজই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হবে নাহিদ রানার। কিন্তু হলো না।


প্রথমবারের মতো পিএসএল খেলতে যাওয়া নাহিদের খেলতে নামার অপেক্ষা বাড়ল। নাহিদ রানার বদলি হিসেবে ৫ ম্যাচের জন্য লুক উডকে পেশোয়ার দলে নিলেও তাকে রেখে দিয়েছে বাবার আজমের দল। তাই তো আজ নাহিদ রানার খেলার কথা থাকলেও লুক উডকে নিয়ে একাদশ সাজিয়েছে পেশোয়ার। লুক উড বল হাতে আগের ম্যাচ গুলো ভাল করলেও আজ সে ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩৫ রান। নিয়েছেন ১ উইকেট।


Post a Comment

Previous Post Next Post