ধোনির মতে আধুনিক যুগের সেরা বোলার কে?

 



ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে কোনো পার্থক্য করতে পছন্দ করেন না মহেন্দ্র সিংহ ধোনি। ভারসাম্য রক্ষা করে চলার চেষ্টা করেন সাবেক এই অধিনায়ক। যোগ্যতার চেয়ে বেশি যেমন কাউকে প্রশংসা করেন না, তেমনি অহেতুক কারো সমালোচনা করতেও দেখা যায় না ধোনিকে। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার এবার জানালেন, বর্তমানের সেরা বোলারের নাম। 


সম্প্রতি ভারতে একটি বিজ্ঞাপনের অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে কথা বলার সময় বর্তমান সময়ের সেরা বোলারের নাম প্রকাশ করেন ধোনি। খেলোয়াড়ি জীবনে  দেশের এবং বিদেশের বহু বোলারের বল সামলেছেন তিনি। ব্যাটার হিসাবে খেলার যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনই উইকেটরক্ষক হিসাবেও বিভিন্ন বোলারকে দেখেছেন। নিজের অভিজ্ঞতা থেকে বর্তমান সময়ের সেরা বোলার হিসাবে তিনি বেছে নিয়েছেন যশপ্রীত বুমরাকে। 


✪ আরও পড়ুন: আইপিএল নিলামের আগে মুস্তাফিজকে নিয়ে চার দলের কাড়াকাড়ি! 


এ প্রসঙ্গে ধোনি বলেন, ‘বর্তমান সময়ের বোলারদের মধ্যে সেরা বোলার বেছে নেওয়া সহজ। ভারতের বুমরা এই কাজটা সহজ করে দিয়েছে। তবে এক জন ব্যাটারকে বেছে নেওয়া কঠিন। আমাদের বেশ কিছু দুর্দান্ত ব্যাটার রয়েছে। তার মানে আমাদের অন্য বোলারেরা ভাল নয় এমন নয়। ব্যাটার বেছে নেওয়া কঠিন।’


তিনি আরও বলেন, ‘কোনো এক জনকে খেলতে দেখলে মনে হয় সেই সেরা ব্যাটার। আবার পরে অন্য এক জনকে ব্যাট করতে দেখলেও দুর্দান্ত মনে হয়। ভারতীয় দল ভাল ফল করার আগে সেরা ব্যাটার বেছে নেওয়ার পক্ষে নই। আমি চাই ওরা দলের জন্য সব সময় প্রচুর রান করুক। তবে প্রিয় বোলার বেছে নেওয়া সহজ।’


✪ আরও পড়ুন: বিসিবি জানিয়েছে, হাথুরুসিংহের চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনায় তামিম অন্তর্ভুক্ত আছেন কিনা !



সব ধরনের ক্রিকেটে ধারাবাহিকতা এবং কার্যকারিতার জন্যই সেরা বোলার হিসাবে বুমরাকে বেছে নিয়েছেন ধোনি। ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়কের মতে, বুমরা বিশ্বের সব পিচে সমান সফল। বুমরার হয়ে কথা বলে তার সাফল্যেই।

✪ আরও পড়ুন: বার বার সাকিব ক্ষেপে যান কেন?? আবারও ভক্তদেরকে যে বাজে মন্তব্য করায় সাকিবের প্রতি ক্ষুব্ধ চেয়ারম্যান জালাল ইউনুস।

Post a Comment

Previous Post Next Post