১৬ দলের হয়ে মাঠ কাঁপানো তারকা ক্রিকেটার অনির্দিষ্টকালের জন্য নি''ষি''দ্ধ

 



শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলা ২০২৩ সালে শ্রীলঙ্কার জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। এরপর থেকে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারের ক্যারিয়ার এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ডোপিং ভায়োলেশনের কারণে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় ৩১ বছর বয়সী ডিকভেলাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।


চলতি বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালীন সময়ে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং টেস্ট গাইডলাইন অনুসারে ডিকভেলা ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে দেয়া হবে না। এসএলসি জানিয়েছে, ডিকভেলার ওপর নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে।


ডিকভেলা সদ্য সমাপ্ত এলপিএলে গল মার্ভেলস দলের অধিনায়ক হিসেবে খেলেছিলেন। কিন্তু ফাইনালে জাফনা কিংসের কাছে হেরে তাদের শিরোপার স্বপ্ন ভেঙে যায়। এলপিএলের মধ্যেই ডিকভেলা অ্যান্টি-ডোপিং পরীক্ষায় অংশ নেন, যেখানে তার শরীরে নিষিদ্ধ ওষুধের উপাদান পাওয়া যায়। এর ফলে তিনি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন।


এর আগে চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ডিকভেলাকে দলে ডাকলেও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। বিতর্কের সঙ্গে তার নাম এর আগেও জড়িয়েছে, তবে এবার ডোপিং কেলেঙ্কারির ফলে তার ক্যারিয়ার গভীর সংকটে পড়েছে। 


নির্বাচকরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডিকভেলার সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন। এর আগেও ইংল্যান্ড সফরের সময় বায়ো-বাবল ভাঙার কারণে ডিকভেলাসহ আরও দুইজনকে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছিল। তার আগে কুশল মেন্ডিস ও দানুষ্কা গুনাথিলাকাও একই কারণে শাস্তি পেয়েছেন।


আন্তর্জাতিক ক্যারিয়ারে ডিকভেলা ৫৪টি টেস্ট, ৫৫টি ওয়ানডে, এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে ২৭৫৭, ওয়ানডেতে ১৬০৪, এবং টি-টোয়েন্টিতে ৪৮০ রান সংগ্রহ করেছেন।

Post a Comment

Previous Post Next Post