রাব্বির তা'ণ্ড'বে সেমিফাইনালের টিকিট নিশ্চিত বাংলাদেশের।



মাহফুজুর রহমান রাব্বির দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি) টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বাঁচা-মরার এই ম্যাচে আকবর আলীর নেতৃত্বে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল পার্থ স্করচার্সকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ।


শনিবার (১৭ আগস্ট) পার্থ স্করচার্সের ১৩০ রানের চ্যালেঞ্জ মোকাবেলায় ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় আকবরের দল। এই বিজয়ের ফলে ৯ দলের এই টুর্নামেন্টে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৪টি জয়ের সাথে শীর্ষে আছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটিরি এবং ৫ ম্যাচে ৪টি জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান শাহিনস। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল।


তবে ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য মোটেই ভালো ছিল না। ম্যাথিউ কেলির দারুণ বোলিংয়ে পাওয়ারপ্লের ভেতরেই ৩ উইকেট হারিয়ে ১৫ রানে থমকে যায় আকবরের দল। 


তখন চতুর্থ উইকেটে মাহফুজুর রহমান রাব্বি ও জিশান আলম জুটি কিছুটা হলেও পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়। দুজনে মিলে ৩৯ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে তুলে আনেন। তবে একাদশ ওভারের শেষ বলে জিশান রান আউট হয়ে গেলে ভেঙে যায় এই জুটি। জিশান ২৬ বলে ২৬ রান করেন। 


আকবর আলী ৩ ছক্কা ও ১ চারে ৩৫ রান করে ভাল শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। সাত নম্বরে নামা আবু হায়দার রনিও তেমন কোনো অবদান রাখতে পারেননি, ৮ বলে মাত্র ৭ রান করে আউট হন।


এরপর যখন মাহফুজুর রাব্বি ক্রিজে আসেন, তখন দলের সংগ্রহ ছিল ১৬ ওভার ১ বলে ৮৯ রান, জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ বলে ৪১ রান। এই চ্যালেঞ্জিং অবস্থায় রাব্বি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ১৩ বলে ২ ছক্কা ও ২ চারের মাধ্যমে খেলেন অপরাজিত ৩২ রানের অসাধারণ ইনিংস, যা বাংলাদেশকে নির্ধারিত ওভারের আগেই জয় এনে দেয়।


এর আগে বোলিংয়ে পার্থ স্করচার্সকে ১২৯ রানে থামাতে বড় ভূমিকা রেখেছেন রিপন মণ্ডল এবং রাকিবুল ইসলাম, দুজনেই ২টি করে উইকেট নেন। আবু হায়দার রনি নেন ১টি উইকেট, যেটি শেষ পর্যন্ত জয়ের পথ সুগম করে দেয়।


Post a Comment

Previous Post Next Post