পাপনের বিদায়, বিসিবি সভাপতির পদে দৌড়ে কে এগিয়ে?

 


বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে দেশের ক্রীড়া অঙ্গনেও, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি সরকার পতনের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় বিসিবির কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নতুন সভাপতির নিয়োগ নিয়ে আলোচনা চলছে।


সদ্য নিয়োগপ্রাপ্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাহায্য চেয়ে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতির নিয়োগের উদ্যোগ নিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আসিফ বিসিবির কাজ সচল রাখতে নতুন নেতৃত্ব আনার কথা ভাবছেন।


বিসিবির সম্ভাব্য সভাপতির তালিকায় তিনটি নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তাদের মধ্যে দুজন বর্তমানে বিসিবির পরিচালক পদে রয়েছেন।

 ✪ আরও পড়ুন:  বাড়িতে হামলার গুজবে যা বললেন লিটন

প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক আকরাম খান সম্ভাব্য সভাপতির তালিকায় অন্যতম। আগে থেকেই বিসিবি সভাপতির পদে আকরাম খানের নামটি আলোচিত ছিল, বিশেষ করে যখন বর্তমান সভাপতি পাপন তার পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন।


অন্তর্বর্তীকালীন সভাপতির দৌড়ে আরেকটি নাম হলো খালেদ মাহমুদ সুজন, যদিও তার সম্ভাবনা কিছুটা কম বলে মনে করা হচ্ছে। তবে সবচেয়ে চমকপ্রদ নাম হতে পারে শাহারিয়ার নাফিজ। বিসিবির সভাপতির পদে তাকেও দেখা যেতে পারে।


এছাড়া প্যারিসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহম্মদ ইউনুসের সাথে এক বড় সংগঠকের আলোচনা হয়েছে। যদিও তার নাম প্রকাশ করা হয়নি, তিনিও বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে থাকতে পারেন।


Post a Comment

Previous Post Next Post