মিরাজের রেকর্ড ভেঙে নাঈমের নতুন ইতিহাস! মিরপুরে যা করলেন এই টাইগার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসান।
তৃতীয় দিনের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাঈম। তিনি ৩৩ রানে চারটি উইকেট নেন। তার এই পারফরম্যান্সের মধ্যেই আসে ব্যক্তিগত একটি বড় মাইলফলক।
মাত্র ১৬তম টেস্টে ২ হাজার ৮৫৬ বল করে ৫০ টেস্ট উইকেট পূর্ণ করেন নাঈম। এর মাধ্যমে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সবচেয়ে কম বলে ৫০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে এই রেকর্ডটি ছিল মেহেদী হাসান মিরাজের দখলে।
বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭২ রান করেছিল। নাঈমের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রানে অলআউট হওয়ায় বাংলাদেশ ২৭ রানের লিড পায়।

Post a Comment