বিপিএলের আসন্ন আসরে প্রথম দেশি ক্রিকেটার হিসেবে আগেভাগেই দলে জায়গা নিশ্চিত করলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম!
সূত্রে জানা গেছে, নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী স্টার’স তাদের প্রথম দেশি সাইনিং হিসেবে তানজিদকে দলে ভিড়িয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় ৮০ লাখ টাকার চুক্তিতে রাজশাহীর জার্সি গায়ে দেখা যাবে এই উদীয়মান ওপেনারকে।
যদিও ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে অভ্যন্তরীণ সূত্র বলছে—দলটি আগামী সপ্তাহেই তাদের পূর্ণ স্কোয়াড উন্মোচন করবে।
তানজিদের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে পাকিস্তানের ব্যাটার শাহেবজাদা ফারহান–কে।
এই জুটি নিয়েই রাজশাহী স্টার’স দল গঠনে নতুন রণনীতি সাজাচ্ছে বলে জানা গেছে।
ক্রিকেট মহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে—এত অল্প সময়ে দেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে আকাশছোঁয়া দামে দল পাওয়া তানজিদের জন্য এক বিশাল সাফল্য।

Post a Comment