বাংলাদেশ ক্রিকেটে নতুন এক আলো — উঠতি তারকা রিজান হোসেন যেন হয়ে উঠছেন বাংলার হার্দিক পান্ডিয়া!
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই তরুণ পেস অলরাউন্ডার।
শেষ ৮ ইনিংসে রিজানের ব্যাট হাতে রান ৩০, ৯৫, ৫২, ১০০, ৫৭, ২, ৭৫, ৫২**, অর্থাৎ মোট ৪৬৩ রান, গড় প্রায় ৭৭.১৬!
শুধু ব্যাট নয়, বল হাতেও সমান কার্যকর — নিয়েছেন ১২ উইকেট।
বিশ্লেষকদের মতে, রিজান হোসেনের ধারাবাহিক পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের স্বপ্ন একজন প্রকৃত পেস অলরাউন্ডার খুঁজে পাওয়ার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে।
যেভাবে তিনি ব্যাটিং-বোলিং দুদিকেই ছাপ রাখছেন, তাতে অনেকেই বলছেন —
“রিজানই হতে পারেন বাংলাদেশের হার্দিক পান্ডিয়া!”

Post a Comment