বাংলাদেশ দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে “পাব্লিক পারসেপশন” বা “হাইপ” এখন একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে।
তাই যদি হাইপ তুলতেই হয় — অন্তত এমন দুইজনকে নিয়ে তুলেন, যারা সত্যিই এর যোগ্য।
মিডল অর্ডারে যারা এখন খেলছে, তাদের চেয়ে খারাপ খেলার সম্ভাবনা এদের একদমই নাই।
অন্তত টিভি দর্শকের চোখের যন্ত্রণা কমবে।
আপনারা হাসাহাসি করতে পারেন, কিন্তু সত্যিটা হচ্ছে —
রাব্বি আর সাব্বির — এরা হৃদয়, জাকের, শামীম, সোহানের চেয়ে অনেক বেশি টেকনিক্যালি সলিড এবং হিটিংয়েও ওদের চেয়ে এগিয়ে।
সমস্যা শুধু ওদের রান না পাওয়া না —
সমস্যা ওদের ব্যাট চালানোর পদ্ধতি! কোনো মানদণ্ডেই এরা ইন্টারন্যাশনাল টি২০ ব্যাটার না।
রাব্বি গত বিপিএলে দুর্দান্ত খেলেছে, টপ এন্ড টি২০ টাও যথেষ্ট ভালো খেলছে।
সাব্বিরেরও এখনো যথেষ্ট সক্ষমতা আছে টি২০ ফরম্যাটে দলের জন্য কিছু দেওয়ার।
আমি কারোর ফ্যানবয় না — কিন্তু বাস্তবতা হচ্ছে,
টি২০ তে এদের চেয়ে ভালো মিডল অর্ডার এখন আমাদের নেই।
তিড়িংতিড়িং করে, বেসিক না জানা ক্রিকেটারদের চেয়ে অন্তত মাঠের চারপাশে খেলতে পারে, স্ট্রাইক রোটেট করতে পারে —
এই দুইজনকে নিয়ে একবার হাইপ তুলেন।

Post a Comment