বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি দেশের জার্সি গায়ে ২০২৭ সালের বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান।
নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারকে গর্বের সঙ্গে শেষ করতে চান মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেই।
সূত্রে জানা গেছে, সাকিব ইতোমধ্যেই বিষয়টি নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে (বুলবুল) আলোচনা করেছেন। তিনি অনুরোধ জানিয়েছেন যেন শেষ বিশ্বকাপ পর্যন্ত তাঁকে খেলার সুযোগ দেওয়া হয়, এবং বিদায়ের ম্যাচটি যেন হয় দেশের মাটিতেই।
সাকিব বলেন —
“আমি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আছি, থাকব। ২০২৭ বিশ্বকাপটাই আমার শেষ বড় লক্ষ্য। চাই, মিরপুরেই শেষ ম্যাচটা খেলি, দেশের সমর্থকদের সামনে বিদায় বলি।” 🇧🇩
এখন দেখার বিষয়, বিসিবি কি সাকিবের এই অনুরোধে সাড়া দেয় কিনা!

Post a Comment