ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানের পরাজয়ের পর মুখে কোনো রাখঢাক রাখলেন না বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশার সুর তো ছিলই, তবে সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করলেন শামীম হোসেন পাটোয়ারির দায়িত্বজ্ঞানহীন শট খেলার প্রতি।ক্রিকেট দলের মার্চেন্ডাইজক্রীড়া সরঞ্জাম
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২৬ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তখন মাত্র ৩৮ রান। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল ইনিংস খেলার পরিবর্তে বেপরোয়া শটে নিজের উইকেট বিলিয়ে দেন শামীম।
“দায়িত্ব নিতে হবে”—লিটনের কড়া বার্তা
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন দাস বলেন,
“শামীমের বোঝা উচিত ছিল, এমন সময় এসে মারমুখী খেলা যায় না। তাকে দায়িত্ব নিতে হতো। তার ব্যাটিংয়ে আমি খুব হতাশ। দলের হয়ে খেলার মানসিকতা থাকা জরুরি।”
অধিনায়ক আরও যোগ করেন,
“প্রথম ১০ ওভারে তারা (ওয়েস্ট ইন্ডিজ) ভালো ব্যাট করেছে। উইকেট তখন কিছুটা ধীর ছিল। আমরা যদি দ্রুত কয়েকটা উইকেট নিতে পারতাম, ম্যাচটা অন্য রকম হতে পারত। ১৯তম ওভার পর্যন্ত আমরা লড়াইয়ে ছিলাম। তবে শেষ দিকে রভম্যান পাওয়েলের ব্যাটিংই পার্থক্য গড়ে দিয়েছে।”
শামীমের প্রতি লিটনের কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, লিটন ইতোমধ্যেই শামীমের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। পরবর্তী ম্যাচে তার একাদশে জায়গা নিশ্চিত নয়। অধিনায়ক চান, দলের মধ্যম সারিতে যারা খেলবেন, তারা যেন পরিস্থিতি বুঝে ম্যাচের প্রয়োজনে নিজেদের ভূমিকায় অবিচল থাকেন।
ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ
বল হাতে বাংলাদেশ খারাপ করেনি, তবে ব্যাটিং লাইনআপের ধারাবাহিক উইকেট পতনই মূল পার্থক্য তৈরি করেছে।
শেষদিকে তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের প্রতিরোধে ব্যবধান কমে ১৬ রানে নামলেও ততক্ষণে ম্যাচ বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়।

Post a Comment