এনসিএলের ম্যাচ চলাকালে মাঠেই হা'র্ট অ্যা'টা'কে ''মৃ''ত্যু'', বাংলাদেশ ক্রিকেটে শোকের ছায়া!

 



খুলনায় চলছিল এনসিএলের ২০২৫-২৬ মৌসুমের প্রথম রাউন্ডের খেলা, যেখানে স্বাগতিক খুলনার বিরুদ্ধে লড়ছিল বরিশাল বিভাগ। সেখান থেকেই এলো মন খারাপের সংবাদ। ম্যাচ চলাকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরিশাল বিভাগীয় দলের ফিটনেস ট্রেনার হাসান আহমেদ। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।




দায়িত্ব পালনকালেই না ফেরার দেশে পাড়ি জমান হাসান আহমেদ। বিসিবি




মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। জানা গেছে, কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হলে মাঠেই অসুস্থ বোধ করছিলেন তিনি। ম্যাচ চলাকালে দলের সাথে কাজ করছিলেন। শারীরিকভাবে অসুস্থ বোধ করার সময় সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারছিলেন না। এ সময় খেলোয়াড়রাই ধরে ওপরে তোলেন তাকে।




তৎক্ষণাৎ চিকিৎসকরা এসে দেখতে পান তার রক্তচাত কম, শরীর শীতল হয়ে আছে। দ্রুত তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ট্যাগ করেন।




হাসান আহমেদের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন ক্রিকেটাররা। একইসাথে পালন করা হবে একদিনের নীরবতা। এনসিএলের প্রথম রাউন্ডের চতুর্থ দিনে যেসব দল মাঠে নামবে, তারাও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে। যদিও খুলনা-বরিশাল ম্যাচ তিন দিনেই শেষ হয়েছে।

Post a Comment

Previous Post Next Post