এক ম্যাচে ৪ সেঞ্চুরি করে ইতিহাস উলট পালট করে জাতীয় দলে ডাক পাচ্ছেন এই ব্যাটার!

 



আজ থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (চার দিনের ম্যাচ) ২৭তম সংস্করণ। প্রথম দিনেই মাঠে নেমেছিল অংশগ্রহণকারী আট বিভাগ। উদ্বোধনী দিনে প্রায় ম্যাচে হয়েছে বড় রান। দেখা গেছে চারটি সেঞ্চুরি।




সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ময়মনসিংহ। প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগে অংশগ্রহণ করেছে বিভাগটি। দলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন আরিফুল ইসলাম। ২০৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন তরুণ এ ব্যাটার। এছাড়াও ৪৭ বলে ৪৩ রান করেছেন গাজী তাহজিবুল ইসলাম।




সিলেটের হয়ে ১৪ ওভারে ৪৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। আসাদুল্লা আল গালিব নিয়েছেন ২ উইকেট।






সিলেটের একাডেমি মাঠে ঢাকা বিভাগকে ২২১ রানে অলআউট করে দিয়েছে রংপুর বিভাগ। রাজধানী দলটির হয়ে ১০৫ রানের ইনিংস খেলেছেন মার্শাল আইয়ুব। এছাড়াও ৭১ রানের ইনিংস খেলেছেন জিসান আলম।




রংপুরের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন আবু হাশিম। দুটি করে উইকেট নিয়েছেন নাসির হোসেন ও মেহেদী হাসান।




বরিশালের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ৩১২ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে খুলনা। ঘরের মাঠে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। ত্রিশের ঘরে আউট হয়েছেন তারা। তবে ৬৯ রানের ইনিংস খেলেছেন জিয়াউর রহমান। ৭২ রানে অপরাজিত আছেন শেখ পারভেজ জীবন।




বরিশালের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রুয়েল মিয়া ও মঈন খান।




এদিকে ঘরের মাঠে প্রথম দিন শেষে বিপদে পড়েছে রাজশাহী। তাদের বিপক্ষে ১০ উইকেট হারিয়ে ৪০১ রান তুলেছে চট্টগ্রাম। বন্দর নগরীর দলটির হয়ে সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি। ১৬৫ বলে ১২৭ রান করেছেন জয়, ইয়াসিরের ব্যাট থেকে এসেছে ১৩৮ বলে ১২৯ রান।




রাজশাহীর হয়ে ৩৪ ওভারে ১৫৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।




জবাবে ব্যাট করতে নেমে ১ রানেই ২ উইকেট হারিয়েছে রাজশাহী। ৬ বলে ১ রান করে ফিরেছেন হাবিবুর রহমান সোহান। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন শফিকুল ইসলাম। দুজনকেই ফিরিয়েছেন হাসান মুরাদ।

Post a Comment

Previous Post Next Post