সম্প্রতি রশিদ খানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। অম্ল–মধুর সেই সফর শেষে এখন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে লড়ছে লাল–সবুজ দল। এরই মাঝে আগামী ২৮ অক্টোবর থেকে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা।
গত ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছেছে আফগান যুবারা। বর্তমানে তারা অবস্থান করছে বগুড়ায়। পাঁচ ম্যাচের পুরো সিরিজই অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।
এরই মধ্যে আজ আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত ১৬ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার।
২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।
১৬ সদস্যের দল:
মো. আজিজুল হাকিম তামিম (অধিনায়ক),জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক); মো. সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, মো. রিজান হাসান, মো. আল ফাহাদ, শাদিন ইসলাম, মো. আব্দুল্লাহ, মো. ফারিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলীন, মো. রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মো. সবুজ, মো. রাফি উজ জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।

Post a Comment