স্বপ্নের মতো শুরু যাকে বলে, ঠিক যেন তাই। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ শুরু করেছে দুর্দান্ত এক জয় দিয়ে। আর তাতে ক্রিকেট দুনিয়ার প্রশংসায় ভাসছে টাইগাররা। ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সমর্থকরা, সবাই প্রশংসাও মাতোয়ারা লিটন দাসের দলের।
শ্রীলঙ্কার ১৬৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশ জয়ের বন্দরে ভিড়ে হেসেখেলে। বল হাতে মুস্তাফিজ-মেহেদীদের পর ব্যাট হাতে অবদান রাখেন সাইফ-হৃদয়রা। শ্রীলঙ্কা ছন্দে থাকলেও এই ম্যাচে পাত্তাই পায়নি টাইগারদের সামনে।
হট ফেভারিটদের এত দাপুটে ক্রিকেটে হারিয়ে বাংলাদেশ দল রীতিমতো চমক সৃষ্টি করছে। এবার তাই বাংলাদেশকেই দেখা হচ্ছে ফেভারিট হিসেবে। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের উল্লেখযোগ্য কিছু প্রতিক্রিয়া দেখে নেওয়া যাক।

Post a Comment