অবাক কান্ড! সাইফ নন,ম্যাচ জয়ের অন্য একজনকে কৃতিত্ব দিলেন লিটন!

 


এশিয়া কাপের সুপার ফোর পর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে টাইগাররা।



ম্যাচ শেষে দলের গুরুত্বপূর্ণ বোলার মুস্তাফিজুর রহমানকে নিয়ে মুখ খুলেছেন দলের সহ-অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। সংবাদ সম্মেলনে মুস্তাফিজের প্রশংসা করে লিটন বলেন,


"সবাই জানে মুস্তাফিজ কতটা ডেঞ্জারাস। ওর হাতে যখন বল থাকে, তখন আমরা আত্মবিশ্বাস পাই। আজ ও আবারও প্রমাণ করেছে কেন ও আমাদের সেরা উইকেট-টেকারদের একজন।"




মুস্তাফিজ এদিন ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২টি মূল্যবান উইকেট নেন। বিশেষ করে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের শেষ দিকে তার নিয়ন্ত্রিত বোলিংই প্রতিপক্ষকে ১৭০ রানের নিচে আটকে রাখে।




লিটন আরও বলেন,


 আমরা সবাই জানি মোস্তাফিজ সামনের দলের জন্য কতটা ভয়কর হয়ে উঠতে পারেন, আমার মনে হয় এটা ১৯০ রানের পিচ ছিলো তারপরও দারুন দূর্দান্ত খেলেছে ফিজ। মোস্তাফিজের ১৯ তম ওভার এবং তাসকিনের ২০ তম ওভার মোমেন্টাম আমাদের পক্ষে নিয়ে এসেছে।




ম্যাচের সারাংশ:




শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২০ ওভারে তোলে ১৬৮ রান ৭ উইকেটে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজের পাশাপাশি শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজও দারুণ বল করেন।




জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় মাত্র ১ রানে তানজিদ হাসান শূন্য রানে আউট হন। তবে এরপর সাইফ হাসান ও লিটন দাস মিলে দলকে স্থিতিশীল করে তোলেন। লিটন আউট হন ২৩ রানে, কিন্তু সাইফ খেলেন দারুণ এক ইনিংস — ৪৫ বলে ৬১ রান, যার মধ্যে ছিল ৪টি ছক্কা ও ৫টি চারের মার।




তাওহিদ হৃদয় আবারও নিজের দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়ে ৩৭ বলে ৫৮ রান করেন, যার ওপর ভর করে বাংলাদেশ জয় নিশ্চিত করে ১ বল হাতে রেখেই।

Post a Comment

Previous Post Next Post