বোল্ড আ'উ'ট হয়ে রিভিউ চাইলেন রশিদ খান, আম্পায়ারের চরম 'অ'প'মা'ন!'

 

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে নেমে লড়াই চালাচ্ছিলেন মোহাম্মদ নবী এবং রশিদ খান। আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙতে এগিয়ে আসেন থুসারা। তার ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়ে যান রশিদ খান।



কিন্তু বোল্ড আউট হওয়ার পরেও রশিদ খান অবিশ্বাস নিয়ে রিভিউ নেওয়ার চেষ্টা করেন। তখনই আম্পায়ার স্পষ্ট ইশারায় জানিয়ে দেন—“তুমি বোল্ড, রিভিউ নেওয়ার প্রশ্নই আসে না।” এই ঘটনার পর মাঠে বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় এবং অনেক দর্শকও বিষয়টি নিয়ে হাসাহাসি শুরু করেন।




এমন ঘটনায় রশিদের মনোভাব নিয়ে প্রশ্ন উঠলেও, ভক্তরা বিষয়টিকে ‘হতাশা থেকে জন্ম নেওয়া একটি ভুল’ হিসেবেই দেখছেন।

Post a Comment

Previous Post Next Post