এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ ঘিরে দারুণ উত্তেজনা ছিল। ক্রিকেট মহলে গুঞ্জন উঠেছিল—ভারতীয় প্রভাব খাটিয়ে আফগানিস্তানকে সুপার ফোরে তুলতে নানা চাল-চলছে। তবে মাঠে লঙ্কানরা যেন সেই ষড়যন্ত্রকেই ভেস্তে দিল।
আবুধাবিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্যর্থ হলেও আফগানিস্তানকে লড়াইয়ে ফেরান মোহাম্মদ নবী। শেষ ওভারে টানা পাঁচ ছক্কায় ইনিংস শেষ করেন তিনি। তার ঝড়ো ২২ বলে ৬০ রানের ইনিংসে আফগানরা ৮ উইকেটে তোলে ১৬৯ রান।
জবাবে শ্রীলঙ্কা ব্যাট হাতে অসাধারণ দৃঢ়তা দেখায়। শুরুতে কয়েকটি উইকেট হারালেও কুশল মেন্ডিস এবং কামিন্দু মেন্ডিসের ব্যাটে ভর করে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে নেয় ম্যাচ।
এই জয়ের ফলে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বিদায় নিয়েছে আফগানিস্তান। সবচেয়ে বড় বিষয় হলো, শ্রীলঙ্কার এমন দাপুটে জয়ে ভারতের করা কথিত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। বাংলাদেশের সমর্থকরাও তাই লঙ্কানদের জয়ে উল্লাসে মেতেছে।

Post a Comment