বিশ্বকাপের পর চমক! টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঢাকায় নামবে পাকিস্তান দল!

 

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সফরে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। যদিও আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী, এই সফরে টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও তা হচ্ছে না।


জানা গেছে, ২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে পাকিস্তান দল বাংলাদেশে আসবে। দুই দলের লড়াই ২৬ মার্চ থেকে শুরু হতে পারে। সিরিজের দুটি টেস্টের একটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং অন্যটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।



তবে ম্যাচগুলোর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের প্রস্তাবনা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।



এদিকে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশ দলের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। তবে ওই সিরিজের সূচিও এখনও চূড়ান্ত হয়নি।

Post a Comment

Previous Post Next Post