এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে বড় পরিবর্তন। অফ ফর্মে থাকা তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে দল থেকে বাদ দেওয়া হতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে।
সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করেন, এই অবস্থায় বাংলাদেশ দলে মাহেদী হাসানকে ফিরিয়ে আনা উচিত। তার মতে, মাহেদী ৭ নম্বর পজিশনে ব্যাট করতে পারবে এবং বোলিংয়েও কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। বিশেষ করে পাওয়ার প্লে ও মাঝের ওভারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
জাফর বলেছেন—
“আমার মনে হয় মাহেদী ফিরলে ৭ নম্বরে খেলতে পারবে। পাওয়ার প্লেতে সে কার্যকরী হতে পারে। তাছাড়া তাওহীদ হৃদয় একেবারেই ফর্মে নেই। জাকের আলী শামীমদের মতো বিকল্প তো রয়েছেই। যদি ৫ম বোলার খেলানো হয়, তবে ব্যাটার একজন কম হলেও সমস্যা হবে না।”
বাংলাদেশের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা নিয়েও তিনি খোলাখুলি মত দেন। তার দাবি, দলকে ব্যালান্স করতে হলে একজন অলরাউন্ডারের জায়গা তৈরি করতে হবে। আর সেই জায়গায় মাহেদীকে দলে ফেরানোই সঠিক সিদ্ধান্ত হবে।
এখন দেখার বিষয়—আজকের ম্যাচে দলীয় ম্যানেজমেন্ট আসলেই সাহসী সিদ্ধান্ত নিয়ে তাওহীদ হৃদয়কে বাদ দিয়ে মাহেদী হাসানকে একাদশে জায়গা দেন কি না।

Post a Comment