বাংলাদেশ ক্রিকেটের অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে তামিম ইকবালের বাসায় হওয়া রুদ্ধশ্বাস মিটিং। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালকে নিয়ে চলছে সমঝোতার চেষ্টা।
প্রস্তাব অনুযায়ী— সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ–সভাপতি তামিম ইকবাল এবং অপর সহ–সভাপতি হিসেবে নাজমুল আবেদিন ফাহিম বা ফারুক আহমেদকে রাখার সম্ভাবনা রয়েছে। তবে তামিম এখনো পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি।
তামিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন—“আমি একটি মিশন আর ভিশন নিয়ে মাঠে নেমেছি। শেষ পর্যন্ত দেখতে চাই আমি।”
ক্রিকেট মহলে এখন গুঞ্জন চলছে, বিএনপি–পন্থি তামিমের প্যানেল আর সরকার–পন্থি আমিনুল ইসলাম বুলবুলের প্যানেল এক হয়ে গেলে বড় পরিবর্তন আসতে পারে।

Post a Comment