এশিয়া কাপে বড় ধাক্কা! পাকিস্তানের দুর্দান্ত জয়ে শ্রীলঙ্কার টুর্নামেন্ট শেষ!

 

গ্রুপপর্বে টানা তিন জয়ে সুপার ফোর নিশ্চিত করা শ্রীলঙ্কার এশিয়া কাপটা সুখকর হলো না। বাংলাদেশের পর সুপার ফোরে পাকিস্তানের কাছেও হেরেছে লঙ্কানরা। এতে করে এক ম্যাচ বাকি থাকলেও বিদায় নিশ্চিত হয়েছে আসালাঙ্কাদের। অন্যদিকে পাকিস্তানের আশা এখনো বেঁচে রইলো।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১২ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে সালমান আগার দল। আগে ব্যাটিং করে ১৩৩ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ১৮ ওভারেই জয় নিশ্চিত করে ম্যান ইন গ্রিনরা।



এই দুই দলই সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। শ্রীলঙ্কা হেরেছিল বাংলাদেশের কাছে, আর পাকিস্তানকে হারিয়েছিল ভারত।



Post a Comment

Previous Post Next Post