বাংলাদেশের তরুণ ক্রিকেটার জাকের আলীকে ঘিরে এবার বড় প্রশংসা করলেন বিশ্বের প্রথম পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। এক সাক্ষাৎকারে তিনি জানান, টাইগারদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাওয়ার হিটার হিসেবে তিনি জাকেরকে আলাদা করে দেখেন। উডের মতে, জাকেরের ব্যাটিং স্টাইল অনেকটা ইংলিশ তারকা ব্যাটার লিয়াম লিভিংস্টোনের মতো।
জুলিয়ান উড বলেন, “জাকের আলী ন্যাচারাল হিটার। ওর মতো খেলোয়াড়দের নিয়ে বাড়তি কাজ করার প্রয়োজন নেই। ঠিক লিভিংস্টোনের মতোই ওর শট খেলায় স্বতঃস্ফূর্ত শক্তি আছে।”
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেলে জাকের বাংলাদেশের হয়ে নতুন যুগের পাওয়ার হিটিং ব্যাটার হয়ে উঠতে পারেন। উডের এই মন্তব্যে ক্রিকেট মহলে জাকেরকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে।

Post a Comment