কোনো উইকেট না হারিয়ে ৯.৪ ওভারে ৮৪ রান। এমন শুরুর পর পাকিস্তান থামবে ১৪৬ রানে হয়তো খোদ ভারতীয় সমর্থকরাও চিন্তা করেনি। কিন্তু দলটা যে পাকিস্তান, যাদের নেই কোনো ভরসা।
টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান সূর্যকুমার যাদব। ভারতীয় অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিষ্কার, যতটা কম রানে সম্ভব সালমান আলী আগার দলকে আটকে দেওয়া। সেই লক্ষ্যে মোটামুটি সফল ভারত। দারুণ শুরুর পরও পাকিস্তানকে .. রানে আটকে দিয়েছে তারা।
অথচ প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন ফখর জামান ও শাহিবজাদা ফারহান। শুরুটা ধীরগতিতে করলেও সময়ের সাথে সাথে ঝড়ো ব্যাটিং করেছেন। সুপার ফোরে ভারতের বিপক্ষে ফিফটি করা ফারহান এদিন পেয়েছেন ফিফটির দেখা। ৩৮ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেছেন ৫৮ রানের ইনিংস। ফারহানের আউটে ভাঙে ৮৪ রানের জুটি।
তিনে নেমে শুরুটা ভালো করলেও সাইম আইয়ুব বড় ইনিংস খেলতে পারেননি। ১১ বলে করেছেন ১৪ রান। দারুণ ব্যাটিং করা ফখর ফিরলে শুরু হয় পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। ৩৫ বলে ফখর করেছেন ৪৬ রান।
মোহাম্মদ হারিস-সালমান আলীরা শুধু উইকেটে এসেছেন আর চলে গেছেন। শেষদিকে ঝড় তুলতে পারেননি পাকিস্তানের কোনো ব্যাটার।
ভারতের হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। ২টি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।

Post a Comment