এশিয়া কাপের ফাইনাল ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। ভারত–পাকিস্তানের ফাইনালকে ঘিরে শুধু দর্শক নয়, ক্রিকেটারদের মধ্যেও চলছে আলোচনা। আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান জানিয়েছেন, ফাইনালে ভারতকে সমর্থন করবেন তারা।
রশিদ খানের ভাষায়—“ভারত–পাকিস্তান ফাইনালে শুধু আফগানিস্তানের ভক্তরাই নয়, আমাদের পুরো দলও ভারতের পাশে থাকবে।
যদি এশিয়া কাপ ভারতের হাতে ওঠে, তবে আফগানিস্তানের মানুষও আনন্দে উৎসব করবে।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়ে গেছে। ভারতীয় সমর্থকরা রশিদের বক্তব্যে খুশি, অন্যদিকে পাকিস্তানি ভক্তদের মধ্যে দেখা দিয়েছে ভিন্ন প্রতিক্রিয়া।

Post a Comment