ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) দুর্দান্ত ব্যাটিংয়ে আবারও আলোচনায় এলো বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৯ বলে অপরাজিত ২৬ রান করেন সাকিব। এই ছোট্ট ইনিংসেই ঝড় তুলেছিলেন তিনি। মারেন ৪টি চার ও ১টি বিশাল ছক্কা।
বিশেষ করে সুনীল নারিনের করা এক ওভারে ছিল সাকিব-ম্যাজিক!
টানা চার বলে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে বাউন্ডারি উৎসব করলেন তিনি।
দলের চাপে নেমে ইনিংসকে চাঙা করে তোলেন সাকিব আল হাসান। তার এই ইনিংসই শেষ দিকে দলের স্কোর দ্রুত বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভক্তরা বলছেন—
“এটাই সাকিব! বিশ্ব ক্রিকেটে এখনও তিনি এক এবং অদ্বিতীয়।”

Post a Comment