বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে সরাসরি সমালোচনা করলেন ভারতের সাবেক স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বীন। এক সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশের বোলিং আক্রমণে কিছুটা সামর্থ্য থাকলেও ব্যাটিং বিভাগে লিটন দাস ছাড়া আর কাউকে তিনি “ক্লাস ব্যাটার” মনে করেন না।
অশ্বীনের ভাষায়, “বাংলাদেশের বোলিং বিভাগে ধার আছে। তাদের পেস ও স্পিনাররা যে কোনো দিন চমক দিতে পারে। তবে ব্যাটিংয়ে লিটন দাস ছাড়া আর কাউকে আমি আলাদা করে গোনায় ধরছি না। ওর ভেতরেই আন্তর্জাতিক মানের ক্লাস আছে। বাকিদের ধারাবাহিকতা এখনো প্রমাণিত হয়নি।”
অশ্বীনের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে। একদিকে অনেকে তার মন্তব্যকে বাস্তবসম্মত বলে মানছেন, আবার অনেকেই মনে করছেন—তামিম, শান্ত, হুমায়ুন কবীর কিংবা তরুণ ব্যাটার তানজিদ-সাইফদের প্রতি অবিচার করেছেন অশ্বীন।
এশিয়া কাপের আগে এমন মন্তব্য নিঃসন্দেহে বাংলাদেশ দলকে বাড়তি অনুপ্রেরণাই দেবে—সমালোচকদের ভুল প্রমাণ করার জন্য।

Post a Comment