ফাইনালের আগে বড় ধা'ক্কা! ''সূর্যকুমারের বড় শা'স্তি!

 

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্ট শুরুর পর থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক সতর্কবার্তা পেতে হলো।


সূর্যকুমারের মন্তব্য নিয়ে বিতর্ক


গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার জয় উৎসর্গ করেছিলেন ভারতীয় সেনাদের। পাশাপাশি তিনি “অপারেশন সিঁদুর” শব্দটি ব্যবহার করেন, যা ছিল পেহেলগামের সাম্প্রতিক ঘটনার জেরে ভারতের সামরিক অভিযানের নাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ করে, মাঠে রাজনৈতিক বক্তব্য দিয়ে সূর্যকুমার আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন।


আইসিসির শুনানিতে হাজির সূর্যকুমার


গত বৃহস্পতিবার দুবাইয়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সভাপতিত্বে শুনানিতে হাজির হতে হয় সূর্যকুমারকে। সেখানে তাকে সতর্ক করে দেওয়া হয়, ভবিষ্যতে এমন কোনো মন্তব্য করা যাবে না যা রাজনৈতিক হিসেবে ব্যাখ্যা হতে পারে।


ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আরও অভিযোগ


শুধু ভারতীয় অধিনায়কই নয়, পাকিস্তান শিবির থেকেও এসেছে বিতর্কিত আচরণ। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাটিংয়ের সময় অর্ধশতক করার পর ব্যাট দিয়ে বন্দুকের ভঙ্গি করেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। অন্যদিকে, ফিল্ডিংয়ের সময় হারিস রউফ গ্যালারির দর্শকদের উদ্দেশে “বিমান ভূপাতিত হওয়ার” অঙ্গভঙ্গি করেন। এ নিয়ে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভিযোগ জানিয়েছে আইসিসির কাছে। আজ শুক্রবার এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।


ফাইনালের আগে বাড়ছে উত্তেজনা


ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি আবেগ। এবার ফাইনালের আগে দুই শিবিরের খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগে উত্তেজনা আরও বেড়ে গেলো। তবে ক্রিকেটপ্রেমীরা চান মাঠের লড়াই হোক ক্রিকেটের, রাজনীতি বা বিতর্কের নয়।

Post a Comment

Previous Post Next Post