'নি'র্ল'জ্জ'দে'র'ও' ল''জ্জা থা'কে, কিন্তু পাকিস্তানের নেই! ভারতের দা'লা'লি করে যা বললেন রশিদ খান!

 



এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ পরিবেশে মাঠের ভেতরে নতুন বিতর্কের জন্ম দিল পাকিস্তান। ভারতের অভিষেক শর্মা ও শুভমন গিলের সঙ্গে অশোভন আচরণ করে তীব্র সমালোচনার মুখে পড়েছে তারা। এ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান।



পাকিস্তানের আচরণে ক্ষোভ প্রকাশ করে রশিদ বলেন, “নির্লজ্জদেরও লজ্জা থাকে, কিন্তু পাকিস্তানের নেই। তারা শুধু ভারতের সঙ্গেই নয়, আগেও আমাদের সঙ্গেও একই কাজ করেছে। খেলতে পারলে খেল, প্রতিপক্ষকে অপমান করার মানসিকতা বাদ দাও।”




ভারতীয় সমর্থকরা রশিদের এই বক্তব্যকে স্বাগত জানালেও পাকিস্তানি ভক্তরা সামাজিক মাধ্যমে সমালোচনায় ফেটে পড়েছে। তবে একটি বিষয় স্পষ্ট—ভারত-পাকিস্তানের তীব্র দ্বন্দ্বের মাঝেও এবার আফগানিস্তান নামক “বন্ধু দেশ” ভারতের পাশে এসে দাঁড়িয়েছে।

Post a Comment

Previous Post Next Post