বাংলাদেশের ব্যাটার জাকের আলীর পারফরম্যান্স নিয়ে খোলাখুলি সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ উল হক।
এক সাক্ষাৎকারে তিনি বলেন—
“ঠিক আছে, জাকের বল মারতে পারছে না। ফিনিশার হিসেবে আপনি বল মারতে চাইবেন, সেটা ঠিক আছে। কিন্তু একজন ব্যাটার হিসেবে বল ব্যাটে লাগা জরুরি। এক রান তো যেকোনো জায়গায় খেললেই পাওয়া যায়। একটু ফাঁকা জায়গায় খেললে দুই রানও নেয়া যায়। কিন্তু পুরোপুরি পরাস্ত হলে তো বল আর রান সমান হবে না।”
মিসবাহর মতে, জাকেরকে কেবল পাওয়ার হিটার নয়, পরিস্থিতি অনুযায়ী ম্যাচ টেনে নেওয়ার দায়িত্বও নিতে হবে। ব্যাট হাতে শুধু ছক্কার চেষ্টা নয়, সিঙ্গেল-ডাবল নিয়েও ইনিংস গড়ে তুলতে হবে।
বাংলাদেশ দলে জাকেরকে ফিনিশার হিসেবে ভরসা করা হলেও ধারাবাহিক ব্যর্থতায় ভক্ত-সমালোচকরা প্রশ্ন তুলছেন—তিনি কি সত্যিই ফিনিশারের জায়গায় মানানসই?

Post a Comment